1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 21, 2026, 11:52 pm
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

সিলেটে সাইবার ট্রাইব্যুনালে তাহেরীর মামলা

  • আপডেট টাইম : Friday, March 25, 2022
  • 579

বাংলা ফটো নিউজ : সিলেট বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করেছেন আলোচিত ইসলামি বক্তা গিয়াস উদ্দিন আত-তাহেরী। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে আদালতে হাজির হয়ে তিনি মামলার আবেদন করেন এবং এতে ১৫ জনকে আসামি করা হয়।

 

অগ্রিম টাকা নিয়ে সিলেটের বালাগঞ্জে একটি মাহফিলে না আসার অভিযোগ ছিল গিয়াস উদ্দিন আত-তাহেরীর বিরুদ্ধে। আদালতে মামলা দায়েরের পর তিনি বলেন, গত ২২ মার্চ আমার নামে মিথ্যা প্রচার করে আমার সঙ্গে যোগাযোগ না করে আমার মান ক্ষুন্ন করার জন্য স্টেজ সাজিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। তারা বলেছেন আমি নাকি দাওয়াত রেখে আসিনি। অথচ আমার সঙ্গে কোনো যোগাযোগ না করে আমার মান-সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে। আমি এসব প্রতারক ও দুষ্কৃতিকারীদের বিচারের জন্য সিলেটে এসে মহামান্য আদালতে মামলা দায়ের করেছি। আদালত আমার আবেদনটি আমলে নিয়েছেন।

গত মঙ্গলবার বালাগঞ্জের পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে আয়োজিত একটি মাহফিলে গিয়াস উদ্দিন আত-তাহেরী অগ্রিম টাকা নিয়ে মাহফিলে উপস্থিত হননি বলে অভিযোগ ওঠে। আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়, মাহফিলে আসা বাবদ তার সহকারীর কাছে দুই ধাপে অগ্রিম ৩৩ হাজার টাকা দেওয়া হয়েছিল। আগের দিন মাহফিল পরিদর্শনও করে গিয়েছিলেন গিয়াস উদ্দিন আত-তাহেরীর এক সহকারী। কিন্তু মঙ্গলবার সকাল থেকে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews