1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
March 7, 2026, 5:27 am
শিরোনামঃ
জাতীয় নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই পৌরসভা নিয়ে সরব সাভারবাসী সাভারে দুই চাঁদাবাজকে ধরে পুলিশে দিলেন এমপি সালাউদ্দিন বাবু ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধসহ বিভিন্ন দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের মানববন্ধন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আশুলিয়ায় হকার উচ্ছেদ অভিযান শুরু নরসিংদীর ওবায়দুল্লাহ’র মরদেহের খণ্ডিত অংশ সাভারে উদ্ধার আশুলিয়ায় ৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাতের রগ কেটে হত্যা, স্বামী পলাতক সাভারে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৪ সাভারে নারীসহ ৪ কারবারি গ্রেপ্তার, বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবা উদ্ধার প্যারোলে মুক্তি পেয়ে সাভারে মায়ের জানাজায় রানা প্লাজার সোহেল রানা আশুলিয়ায় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৪ সদস্য গ্রেপ্তার

আশুলিয়ায় শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Saturday, September 30, 2023
  • 1685

বাংলা ফটো নিউজ : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাভারের আশুলিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার পাড়াগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢালিউডের দুই তারকা জায়েদ খান ও মনোয়ার হোসেন ডিপজল। সেখানে এই দুই তারকার উপস্থিতি পাল্টে দেয় দৃশ্যপট।

তাদের দেখতে মাঠে ছুটে আসেন হাজার হাজার দর্শক। তাতে আশুলিয়ার পাড়াগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠ পরিণত হয় জনসমুদ্রে।

ফাইনালে টর্ক ফ্যাশন ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন উত্তরা বঙ্গবন্ধু যুব কল্যাণ সংসদ।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন দুই তারকা জায়েদ খান ও মনোয়ার হোসেন ডিপজল।

এসময় উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews