1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 7:32 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

শিশুর জন্য খেলনা শিশুর জন্য খেলনা

  • আপডেট টাইম : Friday, March 23, 2018
  • 412

বাংলা ফটো নিউজ : শিশুর মানসিক বিকাশের বহিঃপ্রকাশ ঘটে তার খেলাধুলা এবং পরিবারের সদস্যদের সাথে ভালোবাসা আদান-প্রদানের মাধ্যমে। শিশুর বেড়ে ওঠা ও বিকশিত হওয়ার ক্ষেত্রে শিশুকাল থেকে খেলাধুলা প্রাসঙ্গিক একটি বিষয়। এ সময় শিশু নানা ধরনের খেলনা দিয়ে খেলাধুলা করে থাকে। যুগের পরিবর্তনের সাথে সাথে শিশু খেলনারও প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। বর্তমানে অত্যাধুনিক সব যন্ত্রপাতি যুক্ত হচ্ছে খেলনায়। তবে শিশুর খেলনা বাছাইয়ের আগে বাবা-মায়ের বিশেষভাবে সচেতনতা থাকা প্রয়োজন।

বাবা-মায়ের উচিত শিশুর হাতে এমন সব খেলনা তুলে দেয়া, যে খেলনা শিশুকে নতুন কিছু ভাবতে শেখায় এবং তার পারিপার্শিক অবস্থার সাথে শিশু বেড়ে উঠতে পারে। সেইসাথে এটাও খেয়াল রাখতে হবে শিশুর জন্য ক্ষতিকর হতে পারে এমন কোনো খেলনা শিশুর হাতে তুলে দেয়া ঠিক নয়। শিশু বেড়ে ওঠার সাথে সাথে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নানা ধরনের খেলনার প্রতি আকৃষ্ট হয়। শিশু এক বছর বয়সে যে খেলনা দিয়ে খেলাধুলা করে পাঁচ বছর বয়সে সে খেলনা দিয়ে খেলা করবে না এটাই স্বাভাবিক।

অনেক সময় সন্তানের জন্য বাবা-মা নিজেদের সাধ্য অনুযায়ী বিভিন্ন রকমের খেলনা কিনে দিয়ে থাকেন। কিন্তু এই খেলনায় ঘটতে পারে অনাকাক্সিক্ষত কোনো ঘটনা। আবার এমন কোনো খেলনা শিশুকে কিনে দেবেন না, যা দিয়ে শিশু অন্য কোনো দিকে প্রভাবিত হতে পারে। তাকে এমন খেলনা দিন, যাতে শিশু আনন্দের সাথে কোনো কিছু শিখতে পারে।

বাজারে বয়স অনুযায়ী শিশুদের নানা ধরনের খেলনা পাওয়া যায়। এর মধ্যে ব্যাগের মধ্যে সেট ভরা খেলনাগুলোর চাহিদা এ সময়ে সবচেয়ে বেশি। দেশী-বিদেশী এ খেলনাগুলো শিশুদের আকৃষ্ট করছে। শিশুরা এসব দিয়ে খেলাধুলা করায় বিকশিত হচ্ছে তাদের মেধা। যাদের কাছে সুপারম্যান প্রিয় তাদের জন্য আছে বিভিন্ন রকমের এক ব্যাগ সুপারম্যান। আরো আছে গাড়িপাগল শিশুদের জন্য ব্যাগভর্তি কার, জিপ, হেলিকপ্টারসহ নানারকমের গাড়ি। বাড়ন্ত শিশুদের জন্য আছে সৃজনশীল কিছু খেলনা। যেমন- আর্কিটেকচার সেট, জ্ঞানভিত্তিক নানা রকমের খেলনা, রিমোর্ট কন্ট্রোল গাড়ি, হেলিকপ্টার, বিমান ও জিপগাড়ি। মেয়ে শিশুদের জন্য রয়েছে কিচেন সেট, মেকিং টয়, ডলস হাউজসহ আরো কিছু মজার মজার খেলনা। রয়েছে বক্সভর্তি রঙবেরঙের বর্ণমালা, বিভিন্ন পশু-পাখি, কিংবা কাপড়ের তৈরি নানা ছোট ছোট খেলনা। শিশুদের খেলনা হিসেবে দুর্ঘটনা ঘটতে পারে এমন খেলনা দেবেন না।

আবার ব্যাটারিচালিত খেলনা যেগুলো বিকট শব্দ হয়, এগুলো পরিহার করতে হবে। এতে শিশুর মস্তিষ্কের ক্ষতি করতে পারে।

শিশুদের জন্য এমন খেলনা বাছাই করুন, যা শিশু ইচ্ছামতো মজা করে খেলতে পারে, যেমন- ভবন নির্মাণসামগ্রী আদলে বানানো খেলনা, কিচেন সেট বা এ ধরনের কিছু। বাড়ন্ত শিশুদের জন্য তিন চাকার সাইকেল ও মোটরচালিত জিপও কিনে দিতে পারেন। শিশুদের হাঁটা শেখার জন্য রয়েছে অনেক ধরনের ওয়াকার। হাঁটা শেখার পাশাপাশি ওয়াকারে বসে খেলাধুলায় মত্ত থাকে শিশু। তবে খেয়াল রাখতে হবে শিশু এগুলো চালিয়ে যাতে বড়দের চোখের আড়াল না যায় এবং দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক হতে হবে। শিশুদের মোবাইল গেমস থেকে দূরে রাখতে হবে। এতে শিশুর ব্রেনে বাড়তি চাপ পড়তে পারে। তাই এই বয়সে মোবাইলে সব ধরনের গেমস পরিহার করাই ভালো। তার কিংবা সুতা দিয়ে তৈরি খেলনা দিয়ে খেলতে দেবেন না। এ জাতীয় খেলনায় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ভাঙা খেলনা দিয়ে খেলার সময়ও একই ঘটনা ঘটতে পারে। তাই সাবধান থাকুন কোনোভাবেই শিশুর আশপাশে যাতে ভাঙা খেলনা না থাকে।

যেখানে পাবেন
শিশুর উপযোগী খেলনা রাজধানীর সব এলাকায় কমবেশি পাওয়া যায়। তবে শিশুদের সব ধরনের খেলনা পাওয়া যাবে বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, রাপা প্লাজা, ওয়ারী, কিডস অ্যান্ড মম-বনানী, সিটি হার্ট, পল্টন, নিউ মার্কেট, বায়তুল মোকাররম, এলিফ্যান্ট রোডের দোকানগুলোয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews