1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 9:21 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

প্রেমের টানে ফুলবাড়ীতে ফিলিপাইনের তরুণী

  • আপডেট টাইম : Thursday, March 29, 2018
  • 359

বাংলা ফটো নিউজ : প্রেমিকের টানে সিঙ্গাপুর থেকে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছুটে এসেছেন ফিলিপাইনের এক তরুণী। তাঁর প্রেমিক রুবেল আহমেদের বাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর মাঠেরপাড় গ্রামে। ইয়াসমিন নামের ফিলিপাইনের ওই তরুণী গত সোমবার রুবেলের বাড়িতে আসেন।

রুবেল আহমেদের বাড়িতে গিয়ে দেখা গেছে, ফিলিপাইনের ওই তরুণীকে দেখতে সেখানে হাজির শিশু-কিশোরসহ কয়েক শ নারী-পুরুষ।

রুবেল আহমেদ জানান, তিনি সিঙ্গাপুরে একটি গ্লাস কোম্পানিতে কর্মরত রয়েছেন। সেখানে তাঁর সঙ্গে ফিলিপাইনের মেয়ে ইয়াসমিনের পরিচয় হয় এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রুবেল ১০ বছর ধরে সিঙ্গাপুরে থাকেন। পাঁচ বছর ধরে তাঁদের প্রেমের সম্পর্ক চলছে। সম্প্রতি রুবেল ছুটিতে বাংলাদেশে আসেন। দীর্ঘ পাঁচ মাস দেখা না হওয়ায় ইয়াসমিন বাংলাদেশে তাঁর কাছে চলে এসেছেন।

রুবেল আহমেদ জানান, ইয়াসমিন তাঁর বাড়িতে আসার পর পরিবারের লোকজন বিষয়টি শুনে তাঁদের সম্পর্ককে স্বীকৃতি দিয়েছেন। তাঁরা ঢাকায় একটি আদালতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বাকিটা জীবন তাঁরা একসঙ্গে কাটাতে চান।

রুবেলের বাবা বেলাল হোসেন বলেন, ‘আমি কৃষক মানুষ। ছেলের ভালোই আমার ভালো। তারা যেহেতু একজন আর একজনকে পছন্দ করে, সে জন্য তাদের সুখের কথা চিন্তা করে আমরা তাদের সম্পর্ক মেনে নিয়ে কোর্টের মাধ্যমে বিয়ে দিয়েছি। বাড়িতে অনুষ্ঠানের মাধ্যমেই এলাকাবাসী ও আত্মীয়-স্বজনদের বউভাত খাওয়ানো হয়েছে। সবাই আমার ছেলে ও ছেলের নতুন বউয়ের জন্য দোয়া করবেন, যেন ভালো থাকে।’

রুবেলের চাচা আবদুল খালেক জানান, বাড়িতে বউভাতের আয়োজন করা হয়েছে। এক সপ্তাহ পর নতুন এই দম্পতি আবার সিঙ্গাপুরে তাঁদের কর্মস্থলে ফিরে যাবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews