1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 8:06 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

‘আঞ্চলিক বাণিজ্যে নির্বাচনের কোনো প্রভাব পড়বে না’

  • আপডেট টাইম : Monday, September 24, 2018
  • 373

বাংলা ফটো নিউজ : আগামী নির্বাচনে নতুন সরকার এলেও দেশের অর্থনীতি ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রবিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এসডিজিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এই সম্মেলনের আয়োজন করে। ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পেশাদার অ্যাকাউন্ট্যান্টদের ভূমিকা’ শীর্ষক আন্তর্জাতিক ওই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা আগামী তিন মাসের দিকে তাকাচ্ছি, ডিসেম্বরের শেষের দিকে নির্বাচন। আমরা আশা করছি, আঞ্চলিক অর্থনৈতিক পরিবেশের ক্ষেত্রে যে ভারসাম্য আমরা তৈরি করার চেষ্টা করেছি, সেটা কোনোভাবে বাধাগ্রস্ত হবে না, নির্বাচনের সময় যা-ই ঘটুক না কেন।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি এখন অনেক উঁচুতে অবস্থান করছে। গত ১০ বছরে প্রবৃদ্ধির ধারাবাহিকতায় আমরা এমন একটি উপযুক্ত ব্যবস্থা গড়ে তুলেছি, যেটা বজায় থাকবে। কোনো কিছুতে এটা বাধাগ্রস্ত হবে না।’ সংবিধান অনুযায়ী আগামী ৩০ অক্টোবর থেকে ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ।

মুহিত বলেন, ‘আগামী ডিসেম্বরের পর নতুন সরকার ক্ষমতা গ্রহণ করবে। আশা করছি, এ সময় বাণিজ্য আরো বাড়বে। আমরা আন্তর্জাতিক বাণিজ্যে ভালো করলেও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বণিজ্যে তেমনটা করতে পারছি না। তবে ব্যবসা-বণিজ্য সম্প্রসারণে বর্তমানে আমরা ভারত ও চীনকে বড় অংশীদার হিসেবে পেয়েছি। তাদের সঙ্গে ভালো সম্পর্কের জন্যই এটা সম্ভব হয়েছে। নেপাল এবং ভুটানের সঙ্গেও বাণিজ্য বাড়াতে কাজ করছে বাংলাদেশ। অন্যান্য দেশের সঙ্গেও বাণিজ্য বাড়াতে হবে বলে মনে করেন মুহিত।’ তিনি আরো বলেন, বর্তমান সরকার সারা বিশ্বে বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে। এ জন্য নতুন নতুন বাজার খোঁজা হচ্ছে।

অনুষ্ঠানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে পেশাজীবীদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আবাসিক প্রতিনিধি মিয়া সেপো। তিনি বলেন, ‘এসডিজি অর্জনের ক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। এ জন্য আইসিএমএবিসহ বিভিন্ন ক্ষেত্রের পেশাজীবীদের সমন্বিত উদ্যোগ নেওয়া দরকার।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আইসিএমএবির সভাপতি মোহাম্মদ সেলিম এবং গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভের (জিআরআই) টেকসই উন্নয়ন বিভাগের প্রধান পিয়েত্রো বার্তাজি প্রমুখ বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews