1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 8:23 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

১৫ মিনিটের জন্য ৫ কোটি রুপি!

  • আপডেট টাইম : Monday, March 26, 2018
  • 361

বাংলা ফটো নিউজ : ‘পদ্মাবত’ ছবির জন্য রণবীর সিং পারিশ্রমিক নিয়েছিলেন আট কোটি রুপি। এই ছবির সাফল্যের পর নিজের পারিশ্রমিক বাড়িয়ে দেন তিনি। এরপর নতুন ছবির জন্য তিনি ১৩ কোটি রুপি চেয়েছেন। এবার জানা গেল, মঞ্চে ১৫ মিনিট নাচার জন্য নাকি তিনি পারিশ্রমিক চেয়েছেন পাঁচ কোটি রুপি! হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এবার আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন রণবীর সিং। এরই মধ্যে আয়োজকদের সঙ্গে তাঁর আলোচনা চূড়ান্ত হয়েছে।

‘আইপিএল ২০১৮’ শুরু হচ্ছে। আগামী ৭ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান। জানা গেছে, এ অনুষ্ঠানে পারফর্ম করবেন বলিউড তারকা রণবীর সিং, পরিণীতি চোপড়া, জ্যাকুলিন ফার্নান্দেজ, বরুণ ধাওয়ানসহ অনেকে। আইপিএলের ১১তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানকে আকর্ষণীয় করার জন্য এ উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তারা।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড ও ক্রিকেট জগতের তারকাদের মেলা বসবে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আর মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মাকে। আইপিএলে এবারের আসরের অন্য অধিনায়কেরা হলেন বিরাট কোহলি (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), অজিঙ্কা রাহানে (রাজস্থান রয়্যালস), গৌতম গম্ভীর (দিল্লি ডেয়ারডেভিলস), আর অশ্বিন (কিংস ইলেভেন পাঞ্জাব), দীনেশ কার্তিক (কলকাতা নাইট রাইডার্স), ডেভিড ওয়ার্নার (সানরাইজার হায়দরাবাদ)। তবে মহেন্দ্র সিং ধোনি আর রোহিত শর্মা ছাড়া আর কোনো অধিনায়ক থাকছেন না উদ্বোধনী অনুষ্ঠানে। কারণ, এ অনুষ্ঠানের পরই ম্যাচ রয়েছে অন্যদের।

আইপিএলের গত আসরের উদ্বোধনী অনুষ্ঠানের বাজেট ছিল ৩০ কোটি রুপি। তবে এবার তা কমিয়ে ২০ কোটি রুপি করা হয়েছে। উদ্যোক্তাদের মতে, আইপিএলের প্রধান বিষয় ক্রিকেট। তাই উদ্বোধনী অনুষ্ঠানে বিনোদনের জন্য এত অর্থ খরচ করতে রাজি নন তাঁরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews