1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 8:15 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সেলফি তুলে ৬৫ হাজার রুপি আয়!

  • আপডেট টাইম : Sunday, April 1, 2018
  • 336

বাংলা ফটো নিউজ : কোনো তারকাকে হাতের কাছে পেলেই সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন ভক্তরা। তেমন ঝামেলা না থাকলে কোনো তারকাই তাতে বাধা দেন না। রাজি হয়ে যান। মুঠোফোনের সামনে দাঁড়িয়ে পোজ দেন। কিন্তু সেলফি তোলার জন্য পারিশ্রমিক নেন, এমনটা কোথাও শুনেছেন? হ্যাঁ, সেলফি তোলার জন্য পারিশ্রমিক নেন ভারতের সংগীতশিল্পী শিলাজিৎ। এক সাক্ষাৎকারে জানিয়েছেন, গত চার মাসে সেলফি তুলে ৬৫ হাজার রুপি আয় করেছেন তিনি! এমনকি অটোগ্রাফ দেওয়ার জন্যও পারিশ্রমিক চেয়ে বসেন।

শিলাজিৎ বলেন, ‘সেদিন ৭০০ রুপি তুলেছি! একটা চায়ের দোকানে বসেছিলাম। একটি ছেলে এসে বলল আমার সঙ্গে সেলফি তুলতে চায়। বললাম, আমি কিন্তু পয়সা নিই। ছেলেটি আর তার বন্ধুরা রাজি হলো, সেলফি তুললাম, পয়সা নিলাম!’

জানালেন, সেলফি থেকে যা আয় হয়েছে, তা নিজের গ্রামের স্কুলের মেধাবী শিক্ষার্থীদের উপহার দিয়েছেন। দোলের দিন আদিবাসীদের নিয়ে অনুষ্ঠান করেছেন। বললেন, ‘আমার জেলায় প্রতিবছর একজন করে আদিবাসী ছাত্রকে উচ্চশিক্ষার খরচ জোগানোর জন্য একটা তহবিল করতে চাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews