1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 6:48 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

গানের প্রতিযোগিতায় বিচারক মেহজাবীন

  • আপডেট টাইম : Thursday, February 10, 2022
  • 403

বাংলা ফটো নিউজ : জনপ্রিয় নাট্যাভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে এবার দেখা যাবে একটি সংগীত বিষয়ক প্রতিযোগিতার বিচারকের আসনে। ‘স্কয়ার সুরের সেরা’ নামের এই প্রতিযোগিতার একটি বিশেষ পর্ব প্রচার হবে শুক্রবার (১১ ফেব্রুয়ারি)।

মূলত প্রেম-ভালোবাসার গানে সাজানো হয়েছে পর্বটি। বিশেষ এই পর্বে অতিথি বিচারকের আসন অলংকৃত করবেন মেহজাবীন।
মেহজাবীনের সঙ্গে প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে সুরকার, সংগীতশিল্পী এস আই টুটুল, সংগীতশিল্পী ও স্থপতি রুমানা ইসলাম এবং সংগীতশিল্পী পিন্টু ঘোষ থাকছেন।

মেহজাবীন গানের মানুষ না হলেও ভীষণভাবে গান ভালোবাসেন। মূল বিচারকেরা প্রতিযোগীদের গানের চুলচেরা বিশ্লেষণ করলেও মেহজাবীন দেখেছেন সবার আত্মবিশ্বাস, গানের উপস্থাপন, সর্বোপরি এক্স ফ্যাক্টর।

এ প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘আমি নিজেও যেহেতু রিয়েলিটি শো’য়ের আবিষ্কার, সে কারণেই প্রতিযোগীদের অনুপ্রেরণা দেওয়া ও সাহস যোগানোর জন্য একটি বিশেষ পর্বের অতিথি বিচারক হিসেবে অংশ নিয়েছি। সত্যি বলতে, এখানে অংশ নেওয়া প্রতিযোগীরা এতো ভালো, ভাবা যায় না। পুরো আয়োজনটি আমাকে মুগ্ধ করেছে’।

শুক্রবারের বিশেষ পর্বে গানের লড়াইয়ে অংশ নেবেন আরিফুল, মুমু, হৃদয়, সুকান্ত, মুসা, মাসুদরানা, শাহ আলম, রাহিমুল, শাখাওয়াত ও ফ্লোরেন্স। তাদের সঙ্গে মেহজাবীনকে নাচতে, এমনকি অভিনয় করতেও দেখা যাবে।

‘স্কয়ার সুরের সেরা’ প্রতিযোগিতায় পুরো আয়োজনের সঞ্চালকের দায়িত্বে থাকছেন মৌসুমী মৌ। অজয় পোদ্দারের প্রযোজনায় মাছরাঙা টেলিভিশনে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews